সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ঘুস নেওয়ার অভিযোগে ভূমি অফিসের নাজির বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ঘুস নেওয়ার অভিযোগে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাকিব উদ্দীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই সঙ্গে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে ঠাকুরগাঁও জেলা প্রশাসককে (ডিসি) রোববার (২৫ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ‘ভাইরাল’ ভিডিওর বরাতে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে নাজির কাম ক্যাশিয়ার শাকিব ঘুস নেন বলে সংবাদ প্রকাশিত হয়। নিয়মিত সংবাদ পর্যালোচনার সময় বিষয়টি ভূমি মন্ত্রণালয়ের নজরে আসে।

ভিডিওটিতে দেখা যায়, একজন সেবাগ্রহীতা সদ্য অনুমোদিত নামজারি (খারিজ) করতে এলে শাকিব উদ্দীন তাকে বলেন, নামজারিতে একটি নাম ভুল হয়েছে, সংশোধন করতে হবে এবং সব মিলে এক হাজার টাকা লাগবে। এর কম হবে না, কারণ সংশোধন করতে হলে এটি উপরে পাঠাতে হবে, সেখানে টাকা চাইবে। এমতাবস্থায়, সেবাগ্রহীতা ৭০০ টাকা দেন এবং বাকি টাকা কাজ হলে দেবেন বলে জানান।

পরবর্তী সময়ে সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, যে কাজের জন্য নাজির শাকিব উদ্দীন টাকা নিয়েছিলেন সেটির আসলে তেমন কোনো ফি নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘুস নেওয়ার অভিযোগে ভূমি অফিসের নাজির বরখাস্ত

আপডেট সময় : ০৯:৫৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২