সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

সিলেটে তৃতীয় লিঙ্গ যুবক খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট নগরে তুষার মিয়া (২০) নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) ভোরে নগরের সুবহানীঘাট সবজি বাজার সংলগ্ন বনফুল অ্যান্ড কোম্পানির পাশে খালি জায়গা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত তুষার মিয়া ময়মনসিংহ জেলার আবুল হাশেমের ছেলে ও নগরের খাসদবির সাজু মিয়ার বাসার ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানার সুবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জগৎ জ্যোতি বলেন, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।
সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, নিহত তুষার নারীর ছদ্মবরণে হিজড়ার রূপ ধরে থাকতো। সে হিজড়াদের সঙ্গে চলাফেরা করতো। ভোর রাতে ওখানে সেসহ আরও ৩/৪ জন ছিল। ধারণা করা হচ্ছে, তাকে গলায় রশি লাগিয়ে চাপ দিয়ে হত্যা করা হচ্ছে। তাছাড়া ধস্তাধস্তিরও আলামত মিলেছে।
নিহতের বড় ভাই হিমেল আহমদ রাফি বলেন, তার ভাই হিজড়া নয়। কিন্তু তিনি হিজড়াদের সঙ্গে চলতো। রাতে তার ভাইকে কয়েক জন হিজড়া বের করে আনে। এরপর কে বা কারা তাকে হত্যা করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে তৃতীয় লিঙ্গ যুবক খুন

আপডেট সময় : ১০:০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২