সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগেএলাকাবাসীর সড়ক অবরোধ বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় দুই স্কুল ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে। তিনি সেখানে নৈশপ্রহরীর দায়িত্বও পালন করেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এ ঘটনা ঘটে। মেয়ে দুটির চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দপ্তরি খোকন সিকদারকে আটক করলেও প্রধান শিক্ষক এসে তাকে ছাড়িয়ে নেন। এ ঘটনার বিচারের দাবিতে স্থানীয়রা বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়ক একঘণ্টা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

পুলিশ ও মেয়েটির পরিবার জানায়, বিদ্যালয়ের দপ্তরি খোকন সিকদার দুই ছাত্রীকে বিদ্যালয়ের একটি কক্ষে সকালে প্রাইভেট পড়ান। শুক্রবার সকালে বিদ্যালয়ের কক্ষের দরজা আটকে তিনি দুই ছাত্রীকে ধর্ষণচেষ্টা করেন। তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে খোকন সিকদারকে বিদ্যালয়ের কক্ষের মধ্যেই আটক করে রাখেন। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধানশিক্ষক অভিযুক্ত দপ্তরির ভাই জাহাঙ্গির হোসেন সিকদার এসে ধর্ষণচেষ্টাকারীকে লোকজনের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনার বিচারের দাবিতে মেয়ে দুটির পরিবার ও স্থানীয় লোকজন বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করেন। তারা অভিযুক্ত দপ্তরিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

নলছিটি থানার উপ-পরিদর্শক শহিদুল আলম জানান, এ ঘটনায় একটি মেয়ের পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযুক্ত দপ্তরি পলাতক রয়েছেন তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগেএলাকাবাসীর সড়ক অবরোধ বিক্ষোভ

আপডেট সময় : ১০:৫০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২