সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

মধ্যরাতে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হাফেজ তাকরীম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম দেশে ফিরেছেন। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা এই হাফেজকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় দুইটা নাগাদ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি। এ সময় বিমানবন্দরে হাফেজ তাকরীমকে ফুল দিয়ে বরণ করে নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এছাড়া বিমানবন্দরের সম্মুখ রাস্তায় হাফেজ তাকরীমকে শুভেচ্ছা জানাতে ব্যানার হাতে জড়ো হন হাজারো মানুষ।
বিমানবন্দরে তাকরীম বলেন, আমার খুব ভালো লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন।

বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ এ প্রতিযোগিতায় অংশ নেন।

এতে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশি এই হাফেজ। এসময় তাকে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
হাফেজ সালেহ আহমদ তাকরীম ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি মাদরাসার শিক্ষার্থী। তাকে মাদরাসার পক্ষ থেকে আগামী সোমবার মিরপুর গোলারটেক মাঠে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধ্যরাতে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হাফেজ তাকরীম

আপডেট সময় : ০৪:২৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২