সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আগৈলঝাড়ায় স্বামীর পরকীয়ায় বাধাঁ দেওয়ায় গৃহবধুর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর পরকীয়ায় বাধাঁ দেওয়ায় স্বামীসহ শ্বশুর পরিবারের লোকজন গৃহবধুর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় ওই গৃহবধুকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজের অপরাধ ঢাকতে স্ত্রীর পরিবার থেকে মারধর করার অভিযোগ করে হাসপাতালে ভর্তি হয়েছে স্বামী রুবেল। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের মাগুরা গ্রামের ছিদ্দিক বেপারীর ছেলে রুবেল বেপারীর ঘরে স্ত্রী থাকার পরেও পাশ্ববর্তী এক মেয়ের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া করে আসছিল। স্বামীর পরকীয়ার কথা স্ত্রী ইতি বেগম জানতে পেরে স্বামী রুবেলকে বাধাঁ দেন। এনিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে একাধিকবার ঝগড়াঝাটিসহ মারধরের ঘটনাও ঘটে। উভয় পরিবার থেকে কয়েকবার শালিস-বৈঠক করে তাদের মীমাংসা করে দেওয়া হয়েছিল। তার পরেও রুবেল বেপারী পরকীয় বাঁধ দেয়নি। এঘটনা নিয়ে মঙ্গলবার রাতে রুবেল বেপারী ও স্ত্রী ইতি বেগমের মধ্যে ঝগড়াঝাটির এক পর্যায় রুবেলসহ পরিবারের অন্য সদস্যরা মিলে ইতি বেগমকে মারধর করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা করেন। তার চিৎকারে স্থানীয় এগিয়ে এসে ইতিকে উদ্ধার করে গুরুতর অবস্থায় রাতেই উপজেলা হাসপাতালে ভর্তি করেন। রুবেল নিজের অপরাধ ঢাকতে স্ত্রীর পরিবার থেকে মারধর করার মিথ্যা অভিযোগ করে হাসপাতালে ভর্তি হয়েছে। এঘটনায় ইতি বেগমের পিতা মোস্তফা মোল্লা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগৈলঝাড়ায় স্বামীর পরকীয়ায় বাধাঁ দেওয়ায় গৃহবধুর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা

আপডেট সময় : ০৬:৪৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২