সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, ক্ষোভে ঘটককে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় ঘটককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দিগড় ইউনিয়নের মানাজি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটক আব্দুল জলিল (৬০) ইলেকট্রনিক্স দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন। এর পাশাপাশি তিনি ঘটকালির কাজও করতেন।

আব্দুল জলিলের পারিবারিক সূত্রে জানা যায়, সংসার জীবনে এক ছেলে এক মেয়ের বাবা তিনি। চার বছর আগে মানাজি গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে মো. আলমাসের (২০) বিয়ের ঘটকালি করেছিলেন আব্দুল জলিল।

জানা যায়, চার বছর আগে স-মিল শ্রমিক আলমাসের সঙ্গে ডলি আক্তারের (২০) বিয়ে হয়। কিন্তু সংসারে বনিবনা না হওয়ায় ছয় মাস আগে দুই বছর বয়সী শিশু সন্তানকে রেখে ডলি তার বাবার বাড়ি চলে যান। মেয়ের মুখের দিকে তাকিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনতে চান আলমাস। এজন্য ঘটক জলিলকে বারবার অনুরোধ করেন তিনি। কিন্তু ডলিকে ফিরিয়ে আনতে ব্যর্থ হন জলিল। এরই জের ধরে জলিলকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেন আলমাস। এ ঘটনার পর থেকে আলমাসসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

আলমাসের মামা আল আমীন জানান, এরই মধ্যে আলমাস ও ডলির ডিভোর্স হয়েছে। বৈবাহিক জীবনে কলহের জের ধরে জলিলের ওপর আলমাসের ক্ষোভ ছিল। বৃহস্পতিবার দুপুরে আলমাসের দাদি রাহাতন বেওয়ার সঙ্গে কথা বলছিলেন জলিল। ঘটককে দেখে অন্যঘর থেকে দা নিয়ে ছুটে এসে তার মাথায় ও ঘাড়ে কোপ দেন আলমাস। এতে ঘটনাস্থলেই জলিল মারা যান। পরে দৌঁড়ে পালিয়ে যায় আলমাস।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, প্রকাশ্য দিবালোকে ঘটককে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্ত্রী চলে যাওয়ায় ঘটকের ওপর আলমাসের ক্ষোভ ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, ক্ষোভে ঘটককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৩:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২