সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

আগৈলঝাড়ায় অসুস্থ্য গরু জবাই করার প্রস্তুতি নেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় অসুস্থ্য গরু জবাই করার সময় বাজার কমিটিসহ লোকজনের বাধাঁর কারনে গরু নিয়ে পালিয়ে যায় ব্যবসায়ী। এঘটনায় ইউপি চেয়ারম্যান ওই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এঘটনায় এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা বাজারের মায়ের দোয়া গোস্ত বিতানের মালিক রানা হাওলাদার ও রিয়াজুল বখতিয়ার শুক্রবার রাতে অল্প মুল্যে গুরুতর অসুস্থ্য একটি গরু জবাই করার প্রস্তুতি নেন। স্থানীয় ও বাজারের লোকজন জানার পরে তাদের বাধাঁর কারনে ওই অসুস্থ গরু বাগধা বাজারে বসে জবাই দিতে পারেনি ব্যবসায়ীরা। পরে ওই গরু নিয়ে তারা অন্যত্র চলে যায়। এর পূর্বে ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে অসুস্থ্য গরু জবাই করে মাংস বিক্রি করারও অভিযোগ রয়েছে। বেশি লাভের আশায় ওই ব্যবসায়ীরা অসুস্থ ও দূর্বল গরু এনে জবাই করে মাংস বিক্রি করতেন বলে জানান স্থানীয়রা। এঘটনায় স্থানীয়রা ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি আমিনুল ইসলাম বাবুল ভাট্রিকে জানানোর পরে সে বাগধা বাজার কমিটির সাধারন সম্পাদক মিন্টু খানকে মায়ের দোয়া গোস্ত বিতান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। এব্যাপারে ব্যবসায়ী রিয়াজুল বখতিয়ার বলেন, অসুস্থ্য নয়, পা ভাঙ্গা গরু আনা হয়েছিল। বাজারের লোকজনের বাধার কারনে জবাই দেইনি। ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি আমিনুল ইসলাম বাবুল ভাট্রি সাংবাদিকদের বলেন, স্থানীয়দের মাধ্যমে অসুস্থ্য গরু জবাই দেওয়ার জন্য আনার সংবাদ পেয়ে বাজার কমিটির সম্পাদকের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ো হয়েছে। আমি ঢাকা থেকে আসার পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুন সাংবাদিকদের বলেন, অসুস্থ গরুর মাংস খেলে মানুষের লিভারসহ বিভিন্ন ধরণের রোগের ঝুকি থেকে যায়। যার জন্য অসুস্থ্য গরুর মাংস খাওয়া ঠিক নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগৈলঝাড়ায় অসুস্থ্য গরু জবাই করার প্রস্তুতি নেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

আপডেট সময় : ০৪:৪২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২