সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি নির্ভীক সাংবাদিক রাহাদ সুমন মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ডে পেয়েছেন। শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে ১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ঢাকার বিজয় নগরের থ্রি স্টার হোটেল অরনেটের জিনিয়া হলে বিশ্ব শান্তি দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিওকুরি পদক পাওয়ার মধ্য দিয়ে গোটা বিশ্বে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। একমাত্র তাঁর আদর্শই আমাদের শান্তির পথ দেখাতে পারে। অনুষ্ঠানে
প্রধান আলোচক ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্জ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মেদ। শেরেবাংলার দৌহিত্র ও
সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন মজিবুর রহমান,ডাঃ সামিনা আরিফ, বিশিষ্ট
সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলম চুন্নু এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি। শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর হোসেন ঈশার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আর কে রিপন স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের হাতে শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ও সম্মাননা সনদ তুলে দেন। অনুষ্ঠানের প্রারম্ভে তার
গলায় উত্তরীয় পড়িয়ে দেয়া হয়।
প্রসঙ্গত, অনুষ্ঠানে তৃনমূলে শিক্ষকতা,সাংবাদিকতা,সমাজসেবা ও উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদান রাখায় দেশের বিভিন্ন প্রান্তের মোট ৪৫ গুণীজনকে এ সংবর্ধনা দেওয়া হয়। এদিকে বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পাওয়ায় প্রেসক্লাবসহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন

আপডেট সময় : ০৬:১৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২