সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

৫ দফার দাবীতে সিলেটে চলছে পরিবহন ধর্মঘট !! সাধারণ মানুষের ভোগান্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে চলছে পরিবহণ ধর্মঘট। ৫ দফার দাবীতে পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করেছে ৬টি পরিবহন শ্রমিক সংগঠন। সিলেট জুড়ে ধর্মঘটের কারণে বুধবার (১৪ সেপ্টেম্বর) থেকে প্রিলি. টু মাস্টার্স ১ম পর্ব এবং বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) থেকে এসএসসি সমমানের পরীক্ষা শুবে হবে এ বিষয় দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থীরা।
জানা গেছে, ৫ দফা দাবীতে সিলেটের ৬টি রেজিস্ট্রার্ড শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে ৮ সেপ্টেম্বর হুমায়ুন রশিদ চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে একই দাবীতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপির অনুলিপি প্রশাসনের সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়। এরপরও তাদের দাবী না মানায় সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) থেকে সিলেট জেলায় অনির্দিষ্ট কালের ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
ধর্মঘট সফল করতে সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, ইমা লেগুনা হিউম্যান হুলার শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা অটো টেম্পু অটোরিকশা শ্রমিক জোট, সিলেট জেলা ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে গঠিত পরিবহন ধর্মঘট চলছে।
পরিষদের ৫ দফা দাবি হচ্ছে : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ও উপ কমিশনারের (ট্রাফিক) অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানী, রেকার ও মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ করা, সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার করা, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে সিলেটের পাথর কোয়ারি খুলে দেয়া, ভাঙ্গাচোরা রাস্তাগুলোর দ্রুত সংস্কার, নতুন সিএনজি চালিত অটোরিকশা বিক্রি বন্ধ এবং বিক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশন দেয়া, অনুমোদনহীন গাড়ি যেমন: অটো বাইক, ব্যাটারিচালিত রিকশা ও ডাম্পিংকৃত গাড়ি চলাচল বন্ধ রাখা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫ দফার দাবীতে সিলেটে চলছে পরিবহন ধর্মঘট !! সাধারণ মানুষের ভোগান্তি

আপডেট সময় : ০৪:০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২