সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

বাবুগঞ্জে পিআইও অফিসে কর্মবিরতি চলছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারিরা সকাল ৮ থেকে বেলা ১২ টা পর্যন্ত কর্মবিরতী পালন করেছেন।

মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি হিসেবে বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন ( পিআইও) অফিসের কর্মকর্তা-কর্মচারিরা তাদের কার্যালয়ের সামনে এ কর্মবিরতি পালন করেছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচরারী কল্যাণ পরিষদের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়েছে।

এর আগে সোমবার প্রথম দিন হিসেবে সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন পিআইও অফিসের কর্মকর্তা কর্মচারিরা।

পিআইও অফিস সূত্রে জানা গেছে, ৫ দফা দাবির মধ্যে রয়েছে-দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও আপগ্রেডেশন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালানোর কথাও বলেন তারা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২-এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ আমাদের অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে পিআইও অফিসে কর্মবিরতি চলছে

আপডেট সময় : ০৮:০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২