সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

১১০ কেজি থেকে শ্রাবন্তী এখন ৬৭ কেজি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ অভিনয়কে অনেক আগেই বিদায় জানিয়েছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন তিনি।

শোবিজ ছাড়ার পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন শ্রাবন্তী। তাই নিজের স্বাস্থ্যের দিকেও একেবারেই মনোযোগী হতে পারেননি। সেজন্য তার ওজন বেড়ে হয়েছিল ১১০ কেজি! তবে সেখান থেকে নিজেকে ফের আগের অবস্থানে নিয়ে এসেছেন এই তারকা।

সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করেছেন শ্রাবন্তী। যাতে নিজের দুই সময়ের দুটি ছবি দিয়েছেন তিনি। একটি ছবি তার ওজন বেড়ে যাওয়ার পর এবং অন্যটি ওজন কমানোর পরের। হুট করে শ্রাবন্তীর এমন পরিবর্তন দেখে, জল্পনা তৈরি হয়েছে তিনি আবার অভিনয় ফিরবেন কিনা!

তবে এই জল্পনার অবসান ঘটিয়ে ছবি দুইটির ক্যাপশনে শ্রাবন্তী লেখেন, ‘আগে ওজন ছিল ১১০ কেজি। এখন ৬৭ কেজি। কিছু কিছু আপা আর ভাইয়াদের ধারণা, আমি আবার নতুন করে অভিনয় শুরু করতে যাচ্ছি। দুঃখিত, সেটা সত্যি নয়। তাই শান্ত হোন। আলহামদুলিল্লাহ, আমি আমার দুই মেয়েকে নিয়ে ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। ’

এই অভিনেত্রী এমন পরিবর্তন অনেককে আকর্ষণ করেছে। কেউ কেউ তার কাছে ডায়েট চার্টও চেয়ে বসেছেন!

ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন শ্রাবন্তী। ‘রং নাম্বার’ ও ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করে বড় পর্দায়ও বেশ সাড়া পেয়েছিলেন তিনি।

তবে ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময়ে বিয়ে করেন ২০১০ সালে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও এনটিভির সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলমকে। ২০১১ সালে জন্ম নেয় এই দম্পতির প্রথম সন্তান রাবিয়াহ। আর ২০১৫ সালে সেই সংসারে যোগ দেয় ছোট মেয়ে আরিশা। ২০১৮ সালে খোরশেদ আলমের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী শ্রাবন্তী সুযোগ পেলেই দুই মেয়েকে নিয়ে প্রায়ই বাংলাদেশে ঘুরে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১১০ কেজি থেকে শ্রাবন্তী এখন ৬৭ কেজি

আপডেট সময় : ০৪:১৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২