সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

ভোলায় ছয় মামলায় বিএনপির ১১৩ নেতাকর্মীর আগাম জামিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও নারায়ণগঞ্জের যুবদল নেতা শাওন হত্যাসহ জ্বালানি তেল, গ্যাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দেশের বিভিন্ন জেলায় করা পৃথক ছয় মামলায় বিএনপির ১১৩ নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে, তাদের ছয় সপ্তাহ পর নিজ নিজ জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

জামিন সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল (এম আর) হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ আসামিদের ছয় সপ্তাহের জামিন দেন।

আদালতে বিএনপির নেতাকর্মীদের পক্ষে মামলা করেন ব্যারিস্টার রুহুল মো. কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. আকতার রসুল, অ্যাডভোকেট সৈয়দ নূরে আলম সিদ্দিকী (সোহাগ), অ্যাডভোকেট মোসাদ্দেক বিল্লাহ ও আব্দুল্লাহিল মারুফ ফাহিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।

সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কুমিল্লার লাঙ্গলকোট, ফেনীর সোনাগাজী ও দাগনভূঁইয়া, ঠাকুরগাওয়ের রুহিয়া এবং ঝিনাইদহ সদর থানায় আলাদা মামলা করে পুলিশ। এসব মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান বিএনপির শতাধিক নেতাকর্মীরা। এর মধ্যে কুমিল্লায় ৩০, ঝিনাইদহে ১০, ফেনীতে ৪৯ ও ঠাকুরগাওয়ের ১৯ জন নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন পান।

গত ২৯ আগস্ট বিকেল ৪টায় বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সোনাগাজীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে দুই পুলিশসহ ১০ জন আহত হন। পরে ৩০ আগস্ট বিকেলে সোনাগাজী মডেল থানায় দুটি মামলা হয়।

এসব মামলার বাদী উপপরিদর্শক (এসআই) সুরজিৎ বড়ুয়া ও উপপরিদর্শক (এসআই) মাইন উদ্দিন। পৃথক মামলা করা হয় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ দলের ৩৪৪ নেতাকর্মীর নামে।

এছাড়া নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির ডাকা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে কুমিল্লা, ঝিনাইদহ, ফেনী ও ঠাকুরগাঁওয়ে মামলা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় ছয় মামলায় বিএনপির ১১৩ নেতাকর্মীর আগাম জামিন

আপডেট সময় : ১১:১৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২