সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরিশালে বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা, ‘মানসিক ভারসাম্যহীন’ যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ বরিশালের বানারীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলার ঘটনায় মোতালেব বেপারি (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভাস্কর্য ভাঙার অভিযোগে তাকে আটক করে।

তবে এ ঘটনাকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপিদলীয় নেতাকর্মীদের পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন। একই সঙ্গে মোতালেবকে বিএনপির সমর্থক বলে দাবি করে। অবশ্য বিএনপির পক্ষ থেকে মোতালেব তাদের দলের কেউ নন বলে দাবি করা হয়েছে।

৪নং ওয়ার্ডের কাউন্সিলর গৌতম কুমার সমদ্দার জানান, শনিবার সকাল ৯টার দিকে বৌগাড়িচালক মো. মোতালেব বেপারি উন্মাদ অবস্থায় একটি বাঁশের লাঠি দিয়ে ডাক-বাংলোর মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করে। এ সময় মোতালেবের বাঁশের লাঠির আঘাতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাতের শাহাদাৎ আঙুল ভেঙে যায়।

এ ব্যাপারে থানার ওসি মো. মাসুদ আলম চৌধুরী জানান, বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলাকারী মোতালেব বেপারিকে আটক করা হয়েছে। এ ছাড়া ওই ঘটনাটি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ব্যাপারে বরিশাল জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল জানান, এটি বিএনপির পরিকল্পিত হামলা। তাকে পারিবারিকভাবে কিংবা বিএনপির পক্ষ থেকে মানষিক ভারসাম্যহীন বলা হলেও মূলত সে বিএনপিদলীয় ষড়যন্ত্রে লিপ্ত।

তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রিয়াজ আহম্মেদ মৃধা বলেন, মোতালেব এর আগে উপজেলা বিএনপির কোনো মিছিল-মিটিংয়ে আসছে কিনা সে বিষয়ে তার কিছুই জানা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা, ‘মানসিক ভারসাম্যহীন’ যুবক আটক

আপডেট সময় : ০৮:০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২