সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বানারীপাড়ায় সীমানা প্রাচীর ভেঙ্গে সম্পত্তি জবর দখলের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় জাহেদুল হক নামের এক ব্যক্তির ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই সম্পত্তি উদ্ধারের জন্য ভূক্তভোগী জাহেদুল হক প্রশাসন ও সাংবাদিকদের সহায়তা কামনা করেছেন। এ বিষয়ে তিনি বানারীপাড়া থানা ও প্রেসক্লাব বরাবরে লিখিত অভিযোগ করেছেন। জাহেদেুল হক লিখিত অভিযোগে উল্লেখ করেণ ২০১১ সালে মো: মহসিন সরদার ও মো: খলিলুর রহমান গংদের কাছ থেকে তিনি বানারীপাড়া সদর ইউনিয়নের মাছরং মৌজায়,খতিয়ান নং-১৩, ১৪, ১৭, ১৮, ১১, ১৫, ১৬, এবং ৩৬৯, ৩৭৪, ৩৭৫ ৩৭০, ৪২৯, ৪৪০, ৫৯৩ নং-দাগে মোট ১৫.১৬ শতাংশ সম্পত্তি ক্রয় করেন।

যার চৌহর্দিতে বাউন্ডারী ওয়াল (সীমানা প্রাচীর) করে তিনি ভোগ দখল করে আসছিলেন। তবে সম্প্রতি রাত আনুমানিক ১১ টায় পাশর্^বর্তী নাদিরা বেগম লোকজন নিয়ে নিজ হাতে তার সম্পত্তির সীমানা প্রাচীরের সামনে অংশ ভেঙ্গে অনুমান দু’শতাংশ জায়গা জবর দখল করে নেয়। এ বিষয়ে জাহেদুল হক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে বানারীপাড়া থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন তাৎক্ষনিক নাদিরা বেগমকে থানায় ডেকে তার কাগজপত্রসহ দুইজন আমিন এবং জাহেদুল হককে কাগজপত্রসহ দুই জন আমিন নিয়ে বসে কাগজপত্র দেখার নির্দেশ দেন। চারজন আমিন দীর্ঘ সাতদিন পর্যন্ত সকল কাগজপত্র দেখে এবং সরেজমিনে সার্ভে করে একটি প্রতিবেদন দাখিল করেন।

চারজন আমিনের সার্ভে করা ওই প্রতিবেদনে দেখা যায় নাদিরা বেগম তার ক্রয়কৃত সম্পত্তি ২২.৮৭ শতাংশের পরিবর্তে ভোগ দখলে আছেন ২৪.১৯ শতাংশ, যা তার মোট সম্পত্তির চেয়ে ১.৩২ শতাংশ জমি ভোগ দখলে বেশি আছেন। অপরদিকে জাহেদুল হক তার ক্রয়কৃত সম্পত্তি ১৫.১৬ শতাংশের বিপরীতে দখলে আছেন ১৪.০৩ শতাংশ। জাহেদুল হক ১.১৩ শতাংশ জায়গা কম দখলে আছেন এবং এর বিপরীতে নাদিরা বেগম ১.৩২ শতাংশ জমি অতিরিক্ত ভোগ দখলে রয়েছেন। যা জোরপূর্বক জাহেদুল হকের ওয়াল ভেঙ্গে দখল করেছেন। পরে সবকিছু জেনে অফিসার ইনচার্জ (ওসি) হেলালউদ্দিন ও সার্ভে করা চারজন আমিন জাহেদুল হকের সম্পত্তি তাকে বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন। উল্টো জমি বুঝিয়ে না দিয়ে নাদিরা বেগমের এক ছেলে মো: গোলাম মওলা পুলিশের এসআই হিসাবে কর্মরত থাকায় তার ক্ষমতাবলে জাহেদুল হকের ওয়াল ভেঙ্গে জোরপূর্বক পুরো সম্পত্তি দখল পায়তারা করছেন বলে জাহেদুল হক অভিযোগ করেন। এদিকে এ বিষয়ে বক্তব্য জানতে নাদিরা বেগমের মুঠোফোনে কল করলে তার ছেলে রাসেল ফোন রিসিভ করে জানায়, এসব অভিযোগ সত্য নয়। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় সীমানা প্রাচীর ভেঙ্গে সম্পত্তি জবর দখলের অভিযোগ

আপডেট সময় : ০১:৪৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২