সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালে দুই গ্রুপের সংঘর্ষ ॥ পুলিশসহ আহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : নেতার জমি নিয়ে বিরোধের জের ধরে বরিশাল নগরীর চাঁদমারীতে বিএনপি ও কাউন্সিলর অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশ এবং নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

এদের মধ্যে পুলিশ কর্মকর্তাসহ সাতজনকে কুপিয়ে জখম করার অভিযোগ রয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে চাঁদমারী চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম মো. কামরুল।

তিনি কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক পদে কর্মরত রয়েছে। এছাড়া বিএনপি নেতা কামরুল (৪২) ও তার স্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী বরিশাল মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা ফরিদা বেগম (৩৫) স্থানীয় বাসিন্দা জলিল আকন (৩০), বেল্লাল (২৮) সহ পথচারী পারভেজ (২৬), সিফাত (২৫) সহ চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

তবে আহতদের মধ্যে বেলাল আশাঙ্কা জনক বলে জানা গেছে। আহত বিএনপি নেতা কামরুল জানান, নগরীর চাঁদমারী এলাকায় বিএনপি নেতা এ্যাড.মজিবর রহমান সরোয়ার ভাই’র প্লট রয়েছে র্দীঘ বছর ধরে। ওই প্লটের দেখভাল করি আমি নিজেই। বৃহস্পতিবার বিকালে স্থানীয় সিদ্দিক এর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কামরুলের সাথে বিরোধ হয়।

এর জের ধরে রাতে সিদ্দিক লোকজন নিয়ে কামরুল ও তার লোকেদের ওপর পরিকল্পিত ভাবে হামলা চালায়। এসময় বাধা দিতে গেলে কোতয়ালী মডেল থানার এসআই কামরুল এবং নারীসহ অন্তত পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে জখম করে হামলাকারীরা। তবে হামলার চিত্র ঘটনাস্থলের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় ধারন হলে হামলাকারীরা সিসি ক্যামেরা গুলো ভাংচুর করে নিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কোতয়ালী মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর পরই হামলাকারী অস্ত্রধারী সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে চাঁদমারী এলাকায় ব্যবসায়ী এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিষয়টি নিয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানান চাঁদমারী এলাকায় দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছে। তিনি আরো বলেন এঘটনা থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে একটি মামলার বাদী পুলিশ। আর অন্য দুটি মামলার বাদী হলেন মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা ফরিদা বেগম ও স্থানীয় জলিল আকন। তবে হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে দুই গ্রুপের সংঘর্ষ ॥ পুলিশসহ আহত ১০

আপডেট সময় : ০৮:৫৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২