সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

পটুয়াখালীতে হচ্ছে আন্তর্জাতিক মানের শিপইয়ার্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ পটুয়াখালীর পায়রা বন্দরের কাছে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ কারখানা (শিপইয়ার্ড) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) ব্যবস্থাপনায় জাহাজ নির্মাণ ও মেরামত কারখানাটি স্থাপন করা হবে। আগামী বছরই এর নির্মাণকাজ শুরু হবে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কলাপাড়া উপজেলার মধুপুর ও নিশানবাড়িয়া মৌজায় প্রকল্পস্থান পরিদর্শনকালে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা এ কথা জানিয়েছেন।

তিনি জানান, এ প্রকল্প বাস্তবায়ন হলে আধুনিক ও টেকসই পদ্ধতিতে বিদেশগামী জাহাজ নির্মাণ ও মেরামত করা সম্ভব হবে। এছাড়াও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে এ শিল্পের ব্যাপক চাহিদা থাকায় প্রচুর বৈদেশিক মুদ্রা আয়ের পথও সুগম হবে।

শিল্প সচিব বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় পাঁচ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টিসহ এ অঞ্চলের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হবে। জমি অধিগ্রহণের কার্যক্রম সম্পন্ন হওয়ার পরই ভূমি উন্নয়নসহ অন্যান্য পূর্তকাজ শুরু করা সম্ভব হবে।

এসময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাফর উল্লাহ, পায়রা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএসইসি পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), জেন্টিয়াম ডামেন কনসোর্টিয়ামের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০১৪ সালে পটুয়াখালী সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে একটি আন্তর্জাতিক মানের শিপইয়ার্ড নির্মাণের ঘোষণা দেন। ২০১৫ সালে শিল্প মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলেন। এর পরই শিল্প মন্ত্রণালয় এটিকে অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে চিহ্নিত করে বাস্তবায়নের উদ্যোগ নেয়।

পরবর্তীকালে সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান জেন্টিয়াম সলিউশনস্ এবং ডাচ প্রতিষ্ঠান ডামেন শিপইয়ার্ডস গ্রুপ বিনিয়োগ প্রস্তাব নিয়ে এলে বিএসইসির সঙ্গে ২০২০ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠান দুটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সমঝোতা স্মারক সই হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে হচ্ছে আন্তর্জাতিক মানের শিপইয়ার্ড

আপডেট সময় : ০৬:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২