সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বাউফলে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর বাউফলে নির্বাচনে একটি কেন্দ্র থেকে ফেরার পথে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলা এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের দিন এ হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার রাতেই ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান বাদী হয়ে বাউফল থানায় মামলা করেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতেই রাতেই নয়জন ও বুধবার দুপুরে একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- মো. ইউনুচ (৩০), জহিরুল ইসলাম (৪২), জাহিদুল ইসলাম (১৯), আনিচুর রহমান মুন্সি (৪৫), সজিব হাওলাদার (২২), সিজান মাহমুদ (১৯), আরিফুর রহমান (২৫), আনোয়ার মোল্লা (৩৮), জুয়েল চৌকিদার (২৭) ও হাফিজুর রহমান (৬২)। তারা সবাই একই ইউনিয়নের নাজিরপুর ও ছোট ডালিমা গ্রামের বাসিন্দা।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন বলেন, গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

৬ সেপ্টেম্বর সারাদিন উপ-নির্বাচনে ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ করে পুলিশ সদস্যরা বিকেল সোয়া ৫টার দিকে ফিরে যাচ্ছিলেন। নেতৃত্বে ছিলেন পুলিশ পরিদর্শক মো. হাফিজুর রহমান।

সে সময় একদল সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দিপক, কনস্টেবল মো. রাহাত ও মো. সজীব আহত হন। তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাউফলে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ১০

আপডেট সময় : ১০:৩৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২