বাকেরগঞ্জে ভুয়া ডাক্তার আটক ৫০ হাজার টাকা জরিমানা আদায়
- আপডেট সময় : ০২:০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২ ৭০ বার পড়া হয়েছে

মোঃ বশির আহাম্মেদ
বাকেরগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলস কাঠী বাজারের মোশাররফ হোসেন মেমোরিয়ালের ভুয়া ডাক্তার হিসাবে ভ্রাম্যমাণ আদালতে ধরা খেলেন মেডিসিন, হৃদরোগ, নবজাতক ও শিশু-কিশোর রোগ অভিজ্ঞ ডাক্তার মোশাররফ হোসেন। ডাক্তারী কোনো নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে মোশাররফ হোসেন মেমোরিয়ালে রোগী দেখছিলেন। এমনি একটি অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ওই ডাক্তারের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক জানান, অভিযানকালে দেখা যায় ডাক্তার মোশাররফ হোসেন
বিএম এ্যান্ড ডিসি রেজিস্ট্রেশন ছাড়াই এ্যালোপ্যাথিক চিকিৎসা প্রদান করছেন, বুধবার দুপুর সাড়ে ১২ টায় আটক করে উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে নিয়ে আসা হয়, দুপুর ২ টায়
মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী একজন মেডিক্যাল চিকিৎসক নিবন্ধন ছাড়া এ্যালোপ্যাথিক চিকিৎসা করতে পারবেন না।
নিবন্ধন ছাড়া মেডিসিন, হৃদরোগ, নবজাতক ও শিশু-কিশোর রোগ অভিজ্ঞ হিসেবে এ্যালোপ্যাথিক চিকিৎসা প্রদান করায় মোশাররফ হোসেনকে মেডিক্যাল এবং ডেন্টাল আইন ২০১০ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং বিএম এ্যান্ড ডিসির নিবন্ধনের পূর্বে এ্যালোপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখব মর্মে অঙ্গীকার নামা নেওয়া হয়। সব ধরনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
















