সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

বরগুনায় বিএনপির ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিসহ ৪০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কাকচিড়া ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু বাদী হয়ে এ মামলা করেছেন।

মঙ্গলবার ( ৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাসার।

তিনি জানান, সোমবার (৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৯৯ জনের নাম উল্লেখ করে ও ৩০১ জনকে অজ্ঞাত রেখে একটি মামলা দায়ের করেছেন।

এ মামলায় এখন পর্যন্ত বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজিব, পাথরঘাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব খায়রুল ইসলাম শরীফ, রায়হানপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন এবং ছাত্রদল কর্মী হাসিব ও শাওনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ সেপ্টেম্বর) বরগুনা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনি বিশাল বহর নিয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে পাথরঘাটা যাওয়ার চেষ্টা করেন।

এ সময় পাথরঘাটা উপজেলার নাচনাপাড়ার সিঅ্যান্ডবি এলাকায় নুরুল ইসলাম মনিসহ তার লোকজনকে পাথরঘাটায় প্রবেশে বাধা দেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন শতাধিক। সংঘর্ষের ঘটনায় শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করার পাশাপাশি কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় বিএনপির ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১০:০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২