সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

জেলায় জেলায় ঘুরে চুরি করেন ৪ বোন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরায় একটি বাসা থেকে চুরির অভিযোগে চার নারীকে আটক করা হয়েছে। আটকের পর জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, এই চার নারী সম্পর্কে পরস্পরের বোন। তারা জেলায় জেলায় ঘুরে নানা কৌশলে মানুষের বাসায় ঢুকে চুরি করেন।

মঙ্গলবার সকালে উত্তরা পশ্চিম থানার ১২ নং সেক্টরের একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। এর আগেও তারা একই অপরাধে আটক হয়েছিলেন।

আটক নারীরা হলেন, মোসা. আকলিমা খাতুন (২২), মুন্নি আক্তার (২০), তামান্না আক্তার (২২) এবং পিয়ারা খাতুন (২৫)। তাদের মধ্যে মুন্নি ও তামান্না আপন বোন। বাকি দুজন তাদের চাচাতো ও ফুফাতো বোন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, আটক চারজন বিভিন্ন জেলায় ঘুরেন। তারা বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ খোঁজার বাহানায় ঢুকে। এরপর সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যায়।

তিনি বলেন, যেহেতু চুরি করেই তারা অন্য জেলায় পালিয়ে যায়, তাই তাদের শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়। আজ সকালে তারা উত্তরা পশ্চিম থানার ১২ নং সেক্টরের একটি বাসায় চুরি করতে গেলে হাতেনাতে তাদের আটক করা হয়।

এর আগেও তারা মিরপুরে চুরি করতে গিয়ে আটক হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জেলায় জেলায় ঘুরে চুরি করেন ৪ বোন

আপডেট সময় : ১০:৩২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২