সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় আত্মহত্যার চার দিন পর ঘর থেকে বৃদ্ধার গলিত মরদেহ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২ ১০৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিন বলতলা গ্রাম থেকে নিজ ঘরের আড়ার সাথে ঝুঁলান্ত অবস্থায় ফজলুল কবির সিকদারের মরদেহ উদ্ধার করেছে কাঠালিয়া থানা পুলিশ।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে প্রতিবেশিদের মাধ্যমে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহিন আলম, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপনসহ পুলিশের একটি টিম ফজলুল কবিরের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।


























