সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালের গৌরনদী উপজেলার টরকীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাস দুটির ২ চালকও রয়েছেন।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।

এদিকে দুর্ঘটনার পর বাস দুটি মহাসড়কের ওপর থাকায় উভয় প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়। ১ ঘণ্টার চেষ্টায় সড়কে যান চলাচল স্বাভাবিক করে হাইওয়ে থানা পুলিশ।

স্থানীয়রা জানান, ‘বেপারী পরিবহনের’ একটি বাস ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলো। অপরদিকে বরিশাল থেকে ভুরঘাটার দিকে যাচ্ছিলো ‘চাকলাদার ক্লাসিক’ নামে একটি লোকাল বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বন্দর এলাকা অতিক্রমকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

বেপারী পরিবহনের যাত্রী ফজলু জানান, মহাসড়কে থাকা একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে অপর যাত্রী কবির বলেন, বেপারী পরিবহনের চালকের অস্থিরতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বাসটির বেশিরভাগ সিটেই যাত্রী ছিলো বলে জানান তিনি।

অপরদিকে কুলসুম নামে দুর্ঘটনাকবলিত লোকাল পরিবহনের বাসের যাত্রী জানান, তাদের বাসেরও বেশিরভাগ সিটে যাত্রী ছিলো। সেই হিসেবে দুই বাস মিলিয়ে ৩০ জনের মতো যাত্রী কম-বেশি আহত হয়েছেন।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন এবং উদ্ধার অভিযান শুরু করেন। এখন পর্যন্ত ২৫ জন আহতকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন। উদ্ধার কার্যক্রম শেষ হলে হতাহতের সঠিক তথ্য দিতে পারবেন।

এদিকে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. বেলাল হোসেন বিকেল সাড়ে ৪টায় জানান, রেকার দিয়ে বাস দুটিকে পাশে সরিয়ে বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার পর আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, এক চালকসহ গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

আপডেট সময় : ১২:১৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২