সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশালে ৮ম শ্রেণির ছাত্রীকে নিয়ে রাজমিস্ত্রী উধাও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজিরপুর প্রতিনিধি ॥ বরিশাল জেলার উজিরপুর উপজেলা শোলক দামোদরকাঠী গ্রামে মাদ্রাসায় পড়–য়া ৮ম শ্রেণির ছাত্রীকে নিয়ে রাজমিস্ত্রী লাপাত্তা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সূত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শ্রমিকলীগের সভাপতি আবুল বাশার সরদারের মেয়ে মাদ্রাসায় পড়–য়া ৮ম শ্রেণির ছাত্রীকে নিয়ে লাপাত্তা হয়েছে পাশ্ববর্তী জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের আঃ রব সরদারের ছেলে রাজমিস্ত্রী মিঠু সরদার(২৫)।

৩০ আগষ্ট সকালে ওই ছাত্রী নানা বাড়ী বোহরকাঠীর উদ্দেশ্যে রওয়না হলে তাকে ফুসলিয়ে মিঠু নিয়ে পালিয়ে যায়। এব্যাপারে ছাত্রীর পিতা লোকলজ্জায় বিষয়টিকে এরিয়ে যান।

স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন রাজমিস্ত্রী মিঠুর সাথে ওই ছাত্রীর ৬মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা দুজনে উধাও হয়ে যায়। এরপর দুইদিন পড়ে তাদের খোঁজ পেয়ে ওই ছাত্রীর নিকট আত্মীয় বোহরকাঠী গ্রামের বাচ্চু মোল্লার সেল্টারে বাল্য বিবাহের পায়তারা চালায়।

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এদিকে বাল্য বিবাহের প্রতিরোধের দাবীতে সচেতন মহল প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান বিষয়টি মহিলা অধিদপ্তর ও ইউএনও আমাদেরকে অবহিত করলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জানান তদন্ত সাপেক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ৮ম শ্রেণির ছাত্রীকে নিয়ে রাজমিস্ত্রী উধাও

আপডেট সময় : ১২:১৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২