সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

স্বামী বয়সে ছোট হওয়া প্রসঙ্গে যা বললেন পূর্ণিমা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২ ১৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক: নতুন সংসার শুরু করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। চলতি বছরের ২৭ মে আশফাকুর রহমান রবিনের সঙ্গে ঘর বাঁধেন তিনি। তবে তাদের বিয়ের খবর প্রকাশ পায় জুলাইয়ের শেষে দিকে। একইসঙ্গে সামনে আসে এই অভিনেত্রীর ডিভোর্সের বিষয়টিও।
হঠাৎ করে পূর্ণিমার বিয়ের খবর ছড়িয়ে পড়লে মন ভাঙে অনেক ভক্তের। পূর্ণিমার ডিভোর্স ও আবারো বিয়ে করার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা করেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার ট্রল করেন ‘হৃদয়ের কথা’খ্যাত এই অভিনেত্রীর স্বামী বয়সে ছোট হওয়া নিয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পূর্ণিমা। স্বামী তার বয়সে ছোট হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা নিয়ে আগে থেকে প্রস্তুত ছিলাম আমি। বিয়ের পর স্বামীর বয়স নিয়ে যে কথা উঠবে, সেটা জানতাম। আমাকে নিয়ে এভাবে গালাগালি করে যদি তাদের শান্তি লাগে, আমি খুশি। আমার ছবি নিয়ে পোস্ট করে দু-চারটা গালি দিক, কোনো সমস্যা নেই। তবু তারা শান্তিতে থাকুক, সুখে ও সুস্থ থাকুক। আমাদের দুজনের পক্ষ থেকে তাদের শুভকামনা। ’

একই সঙ্গে পূর্ণিমা জানান, তার মা অসুস্থ থাকায় আপাতত মধুচন্দ্রিমায় যাওয়ার সুযোগ নেই। তবে স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে থাইল্যান্ডে যাওয়ার ইচ্ছে আছে তার।

জানা যায়, পূর্ণিমার এটি তৃতীয় বিয়ে। ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সেই সংসারের ইতি টানেন ২০০৭ সালের ১৫ পরে ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। তবে পূর্ণিমার এই সংসারও ভেঙে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামী বয়সে ছোট হওয়া প্রসঙ্গে যা বললেন পূর্ণিমা

আপডেট সময় : ০৮:৩৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২