সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

যেসব দেশে ঘুরে আসতে ভিসার প্রয়োজন নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২ ২১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ভ্রমণ করতে কার না ভালো লাগে। কমবেশি সবারই দূরে কোথাও ঘুরে আসতে ভীষণ ভালো লাগে। এ ক্ষেত্রে একদিকে যেমন প্রকৃতির খুব কাছাকাছি থাকা যায়, তেমনি বাড়ে জ্ঞানের ভান্ডারও।

নিজ দেশের পাশাপাশি অনেকেই বিদেশের মাটিতে ভ্রমণ করতে চান। কিন্তু সাধ বা সাধ্য কিংবা পাসপোর্ট আর ভিসার ঝক্কি-ঝামেলার কারণে অনেকেরই ইচ্ছা থাকা সত্ত্বেও বিদেশ ভ্রমণ করা হয়ে ওঠে না। তাদের জন্য বলছি, যদি ভিসা ছাড়াই ভ্রমণ করা যায় তাহলে?

যারা ভ্রমণে একেবারেই নতুন, তারাও দেশের বাইরে ঘুরে আসতে চাইলে জেনে নিতে পারেন বিশেষ কিছু তথ্য। কারণ, দেশের বাইরে ঘুরে আসতে চাইলে বাংলাদেশি পর্যটকদের অনেক দেশেই ভিসার প্রয়োজন হয় না।

দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের গবেষণা বিভাগ দ্য হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২২-এর প্রকাশিত তথ্যমতে, বাংলাদেশের বর্তমান র‌্যাঙ্কিং ১০৪ এবং অ্যাকসেস ৪০। অর্থাৎ, বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ৪০টি দেশে ঘুরে আসতে পারেন অনায়াসেই।

৪০টি দেশের মধ্যে এশিয়ার ৬টি দেশ, আফ্রিকার ১৬টি, ওশেনিয়ার ৭টি, যুক্তরাষ্ট্রের ১টি, ক্যারিবীয় অঞ্চলের ১০টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। সর্বনিম্ন ২৮ দিন থেকে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত এভাবে আপনি বিদেশ ভ্রমণ করার সুযোগ পাবেন।

তবে আপনার বাজেট যদি কম হয় এবং আপনি যদি ভ্রমণপিপাসু হন, তাহলে ভিসা ছাড়া ঘুরে আসতে পারবেন ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস, কেপ ভার্দ দ্বীপপুঞ্জ, কমোরোস দ্বীপপুঞ্জ, কেনিয়া ও বলিভিয়ার বিভিন্ন স্থানে। শুধু পাসপোর্ট থাকলেই এসব দেশে ঘুরে আসতে কোনো ভিসা লাগবে না আপনার।

সূত্র: দ্য হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২২

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যেসব দেশে ঘুরে আসতে ভিসার প্রয়োজন নেই

আপডেট সময় : ০৯:৩৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২