সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশালে এমপি মমতাজকে নিয়ে অশালীন বক্তব্য, ছাত্রলীগ নেতাকে নোটিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম আহমেদ \ মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে বরিশালের বাকেরগঞ্জের ছাত্রলীগ নেতা মোঃ হাবিবুর রহমানের বিরুদ্ধে।

এরইমধ্যে ছাত্রলীগের এ নেতাকে এ বিষয়ে কারণ দর্শনের নোটিশ দিয়েছে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগ। মোঃ হাবিবুর রহমান বাকেরগঞ্জ ইউনিয়নের কলসকাঠী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

নোটিশ সূত্রে জানাগেছে, মোঃ হাবিবুর রহমান এমপি মমতাজ বেগম সম্পর্কে ফেইসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন বক্তব্য প্রদান করেছে। যা দলের ভাবমূর্তি নষ্ট করার সামিল হওয়ায় বিষয়টি উপজেলা ছাত্রলীগের নজরে আসে।

এ অবস্থায় গত বৃহস্পতিবার মো. হাবিবুর রহমানকে ৭ দিনের মধ্যে কেন বহিষ্কার করা হবে না তার কারণ দর্শনের নোটিশ দেয় উপজেলা ছাত্রলীগ। অন্যথায় তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হযেছে।

বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া বলেন, এ ঘটনায় ছাত্রলীগের ভাবমূর্তি খর্ব হয়েছে। ছাত্রলীগের একটি গুরুত্বপূর্ণ পদে থেকে কেন এ ধরনে কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তা জানতে চাওয়া হয়েছে। যথাযথ কারণ না দেখাতে পারলে তাকে ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে এমপি মমতাজকে নিয়ে অশালীন বক্তব্য, ছাত্রলীগ নেতাকে নোটিশ

আপডেট সময় : ০৯:৪৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২