সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

সিলেট জুড়ে ঘরে ঘরে জ্বর,সর্দি ও কাশি রোগে আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট জুড়ে ঘরে ঘরে জ্বর,সর্দি ও কাশি রোগ দেখা দিয়েছে। বন্যার পরবর্তি পরিস্থিতির সিলেটের মানুষের মাঝে এ রোগ বেশি বৃদ্ধি পেয়েছে। বেশির ভাগ রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। প্রতিদিন পাল্টে যাচ্ছে হাসপাতালে চিত্র।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে। ১৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ডায়রিয়া সহ পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন ২৫৬ জন। এর মধ্যে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা ২৩৪ জন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, সিলেট জুড়ে আষাঢ় মাসে চিরায়ত দৃশ্য এই রোদ, এই বৃষ্টি। আবহাওয়ার পাশাপাশি হঠাৎ পরিবর্তন ঘটছে তাপমাত্রার। আর এতেই বাড়ছে জ্বর-সর্দি। সিলেট শহর থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালের আউটডোরে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। সম্প্রতি দেশে ভাইরাল ফিভারের পাশাপাশি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। তবে চিকিৎসকরা বলছেন এটা নাকি মৌসুমি জ্বর এ নিয়ে দ্বিধায় পড়ার কোন কারণ নেই, তবে তারা বলছেন, এই মুহূর্তে জ্বর এলে বাসায় বসে থাকার সুযোগ নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করাতে হবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা।
স্বাস্থ্য সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, এখন ঋতু পরিবর্তন হচ্ছে। দেখা যাচ্ছে দিনের বেলায় প্রচুর গরম, আবার তার ভেতরে হঠাৎ বৃষ্টি চলে এলো। কেউ কেউ একটু বৃষ্টিতেও ভিজল, ফলে হঠাৎ প্রচুর গরম থেকে শরীর ঠান্ডা হয়ে গেল জ্বর চলে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেট জুড়ে ঘরে ঘরে জ্বর,সর্দি ও কাশি রোগে আক্রান্ত

আপডেট সময় : ০৫:২৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২