সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

৬০ লঞ্চে পদ্মা সেতু দেখতে যাবে বরিশালের এক লাখ মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
২৫ জুন উদ্বোধন হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে বরিশাল বিভাগ থেকে লঞ্চে যাচ্ছে প্রায় এক লাখ মানুষ।

পদ্মা সেতুতে সড়ক পথে কিছু লোক গেলেও বাকিদের যাতায়াতের প্রধান বাহন হবে লঞ্চ। তাই প্রস্তুত রাখা হয়েছে বিলাসবহুল অন্তত ৬০টি লঞ্চ। বিভাগের প্রত্যেকটি উপজেলা থেকে এসব লঞ্চ ছেড়ে যাবে।

বরিশাল মহানগর আওয়ামী লীগ ও একই সঙ্গে কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু মঙ্গলবার সকালে জানান, পদ্মা সেতুর উদ্বোধনে যোগ দিতে বরিশাল বিভাগ থেকে এক লাখ মানুষ যাবে। সে লক্ষ্যে তিন থেকে চারতলাবিশিষ্ট ৬০টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে।

এর মধ্যে বরিশাল লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাবে ১০টি লঞ্চ। বাকিগুলো উপজেলা থেকে ছেড়ে যাবে। প্রত্যেক উপজেলা থেকে সর্বনিম্ন একটি থেকে চারটি লঞ্চ ছাড়া হবে।

রিন্টু আরও বলেন, ‘যেহেতু সমাবেশস্থলে যেতে ঢাকার মতই সময় লাগবে, তাই আমরা ২৪ জুন রাত ১০টার দিকে লঞ্চগুলো ছেড়ে দেব। বরিশাল নগরী থেকেই ২০ থেকে ২৫ হাজার মানুষ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বরিশাল লঞ্চঘাটে ১০টি লঞ্চ রাখা হবে।

‘এ ছাড়া গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুরসহ উত্তরের উপজেলাগুলো থেকে বাস ছেড়ে যাবে। মোট কথা, এক লাখ লোক যাতে যেতে পারে সেজন্য আমরা বাস ও লঞ্চ মিলিয়ে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করেছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৬০ লঞ্চে পদ্মা সেতু দেখতে যাবে বরিশালের এক লাখ মানুষ

আপডেট সময় : ০৯:২৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২