ঝালকাঠির নরসুন্দর পঙ্কজ হত্যার ঘটনায় ২জন আটক
- আপডেট সময় : ০৮:৪৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২ ১৩৯ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে খাল থেকে হাত পা বাধা অবস্থায় পঙ্কজ চন্দ্র শীল (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘটনায় দুইজনকে আটক করেছে নলছিটি থানা পুলিশ।
রবিবার রাতে উপজেলার বারইকরণ গ্রাম থেকে তাদের আটক করা হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন,নিহত পঙ্কজ শীলের স্ত্রী সোনালীর চাচা রতনশীল এর বড় ছেলে বিশ্বজিত চন্দ্র শীল (২২) ও স্বপন শীলের একমাত্র ছেলে শুভ শীল (২০)।
গত ১২ জুন রাতে জগন্নাথপুর গ্রামের পোনাবালিয়া বাজারের পাশের খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় নরসুন্দর পঙ্কজ চন্দ্র শীলের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ ।
এ ঘটনায় পরের দিন পঙ্কজের বাবা নরেন্দ্রনাথ শীল বাদী হয়ে অজ্ঞাত আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন।
ওসি বলেন, হত্যার মূল রহস্য উদঘাটিত হলো। এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে তারা।























