সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

অবশেষে বন্যার্তদের মাঝে মানবিক সাহিয্যে এগিয়ে এসেছে সিলেট জেলা পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: দ্রুত বন্যার্ত মানুষকে উদ্ধার ও খাদ্য সংকট মোকাবেলা পরিস্থিতি শাসাল দিতে এগিয়ে এসেছে সিলেট জেলা পুলিশ। বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম-বার’র নির্দেশে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র প্রত্যক্ষ তত্ত্বাবধানে সিলেট জেলা পুলিশের সদস্যরা কয়েক দিন ধরে সর্বোচ্চ আন্তরিকতার সাথে সাধারণ মানুষকে পানিবন্দি অবস্থা থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিচ্ছে। সেই সঙ্গে রান্না করা খাবার বিতরণ এবং বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় রোববার (১৯ জুন) গোয়াইনঘাটের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী ও প্রবাসী কল্যাণ শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক শ্যামল বণিক জেলা পুলিশ লাইনসে রান্না করা খিচুড়ি কোম্পানীগঞ্জ থানাধীন ফেদারগাও উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে প্রায় কয়েকশ মানুষের মধ্যে খাবার বিতরণ করেন। আশেপাশের পানিবন্দি মানুষের মধ্যে তৈরি করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
গোলাপগঞ্জে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রান চাকমার নেতৃত্বে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়া জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে উপজেলার এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রসহ বন্যার্ত মানুষের মাঝে খাদ্য এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন পুলিশ সদস্যরা। গোয়াাইনঘাট এবং বিশ্বনাথের বিভিন্ন স্থানে রান্না করা খাবার বিতরণ করে গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যরা।
তথ্যটি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা এবং মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, যে সিলেট জেলা পুলিশের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে সিলেটের বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বন্যা দুর্গত মানুষের জন্য জেলা পুলিশের খাদ্য ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবশেষে বন্যার্তদের মাঝে মানবিক সাহিয্যে এগিয়ে এসেছে সিলেট জেলা পুলিশ

আপডেট সময় : ০৮:৪৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২