সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পদ্মায় দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো একজনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: পদ্মা নদীর শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।দুর্ঘটনার পর দুই ফেরিতে থাকা বেশ কয়েকটি গাড়ি দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার (১৯ জুন) ভোরে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল ফেরির মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন যাত্রীরা।

নিহত ব্যক্তির নাম খোকন। তিনি একটি পিকআপ ভ্যানের চালক। তার বাড়ি ঝালকাঠি জেলায়। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চালানো হচ্ছে।

জানা গেছে, পানি বেড়ে যাওয়ায় পদ্মা নদীতে প্রচুর স্রোত ছিল। তীব্র স্রোতের কারণে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল ফেরির চালকরা নিয়ন্ত্রণ রাখতে না পারলে ফেরি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনায় ফেরি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ফেরিতে থাকা পিকআপ ভ্যানের চালক খোকন ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষের পর দুটি ফেরিই নিজ নিজ গন্তব্যে পৌঁছে যানবাহন ও যাত্রীদের নামান।
দুর্ঘটনায় দুটি ফেরিতে থাকায় ১০-১২টির মতো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ফেরি সুফিয়া কামাল ফেরির মাস্টার হাসান আলী গণমাধ্যমকে বলেন, নদীতে প্রচণ্ড স্রোতের কারণে টার্নিংয়ে নিয়ন্ত্রণ করতে না যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মায় দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো একজনের

আপডেট সময় : ১০:১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২