সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রী বললো, ভুল করে ফেলছি মাফ করে দেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: ফরিদপুরের মধুখালীতে স্বামী রাসেল বিশ্বাসের (৫৫) পুরুষাঙ্গ কেটেছে তার স্ত্রী। জিজ্ঞাসাবাদে স্ত্রী টুটু খাতুন (৬০) বলেছেন, ‘ভুল করে ফেলছি মাফ করে দেন।’ আহত স্বামীকে ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মধুখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা মহল্লায় এ ঘটনা ঘটে। রাসেলের ছোট ভাই তোফাজ্জেল বিশ্বাস তোতা বলেন, বৃহস্পতিবার রাত ১০টার পর তার ভাইয়ের ঘর থেকে গোঙানোর আওয়াজ পেয়ে দেখতে যান। তখন তার ভাইয়ের পুরুষাঙ্গ কেটে রক্ত বের হচ্ছে দেখতে পান। এরপর তিনি স্থানীয় মেম্বারকে খবর দেন।

মধুখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলার আনিসুর রহমান লিটন জানান, খবর পেয়ে ২টার দিকে তিনি ঘটনাস্থলে যান এবং আহত রাসেলকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদে টুটু খাতুন স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার কথা স্বীকার করে বলেন, ভুল করে ফেলছি মাফ করে দেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রাসেলের পুরুষাঙ্গের দুই-তৃতিয়াংশ কেটে গেছে। তার অবস্থা গুরুতর। মধুখালী থানার এসআই অজয় বালা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে খবর পেয়ে পুলিশ রাসেলকে হাসপাতালে পাঠায়। তার স্ত্রী টুটু খাতুনকে আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানান, গাড়াখোলার মৃত আবদুস সাত্তার বিশ্বাসের ছেলে ইলেক্ট্রিশিয়ান রাসেল বিশ্বাসের তৃতীয় স্ত্রী টুটু খাতুন। অভাবের কারণে রাসেলের আগের দুই স্ত্রী তাকে ত্যাগ করে। এরপর তিনি বয়সে বড় কামালদিয়া গ্রামের টুটু খাতুনকে বিয়ে করেন। তারা নিঃসন্তান দম্পতি ছিলেন।

এ ঘটনায় রিপোর্টটি লেখা পর্যন্ত কেউ থানায় মামলা করেনি বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রী বললো, ভুল করে ফেলছি মাফ করে দেন

আপডেট সময় : ০৩:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২