সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

প্রথমবার টোল দিয়ে পদ্মা সেতু পার হলো গাড়ি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ টোল দিয়ে প্রথমবারের মতো পদ্মা সেতু পার হয়েছে গাড়ি। শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় পরীক্ষামূলকভাবে টোল দিয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কয়েকটি গাড়ি পার হয়।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাওয়া প্রান্তের টোলপ্লাজায় টোল দিয়ে সেতু প্রকল্পের গাড়িগুলো পদ্মা সেতু পার হয়।

এ বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, প্রকল্পের গাড়ি নিয়ে প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছি আমরা। ১২০০ টাকা টোল দিয়ে প্রকল্পের প্রথম গাড়িটি পার হয়। টোল ব্যবস্থাপনা ঠিক আছে কি-না, পরীক্ষার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই করে দেখেছি, সবকিছু ঠিক আছে।

এর আগে, ১৪ জুন সন্ধ্যায় মাওয়া ও জাজিরা প্রান্তের সবগুলো ল্যাম্পপোস্টে একসঙ্গে বাতি প্রজ্বালন করা হয়। সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পরীক্ষামূলকভাবে সড়কবাতিগুলো জ্বালানো হয়। পরীক্ষামূলকভাবে সবগুলো কাজ ইতোমধ্যে সফল হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের মানুষের স্বপ্নের এই সেতুটি। পরদিন ২৬ জুন সকাল থেকে চলবে যানবাহন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রথমবার টোল দিয়ে পদ্মা সেতু পার হলো গাড়ি

আপডেট সময় : ০৫:১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২