সংবাদ শিরোনাম ::
রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে বাবুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে একাধিক মামলার পাবনার আসামি গ্রেপ্তার

হঠাৎ হেলিকপ্টারে উড়ে বরিশালে মিমি চক্রবর্তী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি ছবি শেয়ার করেছেন ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তী।

বৃহস্পতিবার সকালে আপলোড করা তার ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে, কোথায় ঘুরতে বেরিয়েছেন তিনি। একটি ছবিতে তাকে দেখা যায়, চোখে রোদ চশমা, কোমরে ব্যাগ। হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছেন মিমি।

অন্য ছবিতে হেলিকপ্টারের ভেতবে বসেই সমতলের দৃশ্য দেখছেন এই নায়িকা।

ছবির ক্যাপশনে কিছুই লেখেননি মিমি। তাই জানার উপায় নেই, হেলিকপ্টারে উড়ে কোথায় যাচ্ছেন কলকাতার এ নায়িকা।

তবে ছবিগুলোর মন্তব্যের তলায় বাংলাদেশে ওয়েলকাম করে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। বাংলাদেশি নায়ক নিরব হোসেইনও তাকে স্বাগতম জানিয়েছেন কমেন্টে।

খোঁজ নিয়ে জানা গেল, বাংলাদেশে এসেছেন মিমি এদিন সকালের একটি ফ্লাইটে বাংলাদেশে এসেছেন মিমি। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে, সেখান সোজা বরিশালে চলে যান তিনি।

হঠাৎ কেন বরিশালে এলেন মিমি?

সূত্র জানায়, সন্ধ্যায় বরিশাল সিটি করপোরেশনের সহযোগিতায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ‘জয় বাংলা’ উৎসবের আয়োজন করেছে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সেই অনুষ্ঠানে যোগ দিতেই বরিশালে এসেছেন মিমি।

মিমি ছাড়াও ‘জয় বাংলা’ উৎসবে অংশ নিবেন গানবাংলার তাপস ও তার টিম ‘তাপস অ্যান্ড ফ্রেন্ডস’, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা, ফোক সম্রাজ্ঞী মমতাজ, বিদ্যা সিনহা মিম, তমা মির্জা। আরো থাকছেন ইমন, ঐশি, চিশতী বাউল, দোলা, বালাম, আনিকা, পারভেজ এবং লুইপাসহ অনেকে।

মিমির এটি বাংলাদেশে দ্বিতীয় সফর। এর আগে তিনি তাপসের মেয়ের বিয়েতে ঢাকায় এসেছিলেন প্রথমবারের মতো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হঠাৎ হেলিকপ্টারে উড়ে বরিশালে মিমি চক্রবর্তী

আপডেট সময় : ১১:৪০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২