সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

সিলেটের গোলাপগঞ্জে ভোট কেন্দ্র জনশুন্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: চলছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। নিরবিচ্ছিন্ন ভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। উপজেলার ১০২টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোটারারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে সকাল থেকে অবিরাম বৃষ্টি ও ঝড়ের কারণে উপজেলার অধিকাংশ কেন্দ্রে ভোটার শুন্য দৃশ্য কাড়ছে।
চরম বৈরী আবহাওয়ার কারণে ভোটাররা ঘর থেকে বের হতে পারছেন না। এছাড়াও রাস্তাঘাটেও পানি উঠায় ভোটকেন্দ্রে পৌঁছাতে ব্যাঘাত ঘটাচ্ছে ভোটারদের। কেন্দ্রে ভোটার না থাকায় অলস সময় পার করছেন ভোটকেন্দ্রে দায়িত্বরতরা।
এদিকে, নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও র‌্যাবের টিম কাজ করছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে রয়েছে পুলিশ ও আনসার সদস্যরা।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪০ হাজার ১০০ জন। উপজেলার ১০২টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন ।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত নিরবিচ্ছন্নভাবে ভোট গ্রহণ চলবে।
চেয়ারম্যান পদে উপ নির্বাচনে দু’জন প্রার্থী রয়েছেন। তারা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মনজুর সাফি চৌধুরী এলিম (নৌকা প্রতীক) এবং স্বতন্ত্র প্রাথী শফিক উদ্দিন (ঘোড়া প্রতীক)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের গোলাপগঞ্জে ভোট কেন্দ্র জনশুন্য

আপডেট সময় : ০৯:০০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২