সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

অস্ত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করায় স্কুলশিক্ষার্থী বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:১১ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: মির্জাপুরে অস্ত্র (চাপাতি) নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করার অপরাধে অষ্টম শ্রেণির এক ছাত্রকে স্কুল থেকে বহিষ্কারের খবর পাওয়া গেছে। রোববার ঘটনাটি ঘটেছে মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট উচ্চ বিদ্যালয়ে।

বহিষ্কৃত ছাত্রের নাম সামির আলী। সে পৌর সদর বাইমহাটি প্রফেসর পাড়া এলাকার এমদাদ আলীর ছেলে। জানা যায়, রোববার সকালে চলমান অষ্টম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় বিদ্যালয়ের ৫ নম্বর কক্ষে সামির আলী নামের ওই ছাত্র প্যান্টের পকেটে চাপাতি নিয়ে প্রবেশ করে।

এ সময় পরীক্ষার হলে ছাত্রের গতিবিধি দেখে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আলো রানী পোদ্দারের সন্দেহ হলে তিনি ওই ছাত্রের পকেট কী আছে তা জানতে চান। এক পর্যায়ে সে চাপাতিটি বের করতে বাধ্য হয়। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খানকে অবহিত করেন।

পরে প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো: হাফিজুর রহমানকে অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার অভিযুক্ত ছাত্রের অভিভাবকের অঙ্গীকারনামা রেখে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কারের নির্দেশ দেন।

এদিকে চাপাতি নিয়ে পরীক্ষার হলে প্রবেশের ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় বলে জানা গেছে।
প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে অভিযুক্ত ছাত্রের অভিভাবকের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়ে তাকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: হাফিজুর রহমান বলেন, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। পরীক্ষার হলে চাপাতি নিয়ে প্রবেশ করায় ওই ছাত্রকে স্কুল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অস্ত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করায় স্কুলশিক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় : ০৬:৪৮:১১ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২