সংবাদ শিরোনাম ::
রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে বাবুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে একাধিক মামলার পাবনার আসামি গ্রেপ্তার

মৌসুমীকে নিয়ে দ্বন্দ্ব: পিস্তল বের করে ওমর সানিকে গুলি করার হুমকি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
অনেকদিন ধরেই অভিনেত্রী মৌসুমীকে বিরক্ত করছিলেন অভিনেতা জায়েদ খান। এ নিয়ে দ্বন্দ্ব হয় মৌসুমীর স্বামী ওমর সানির সঙ্গে। ওমর সানি এ নিয়ে ডিপজলের কাছে নালিশও দিয়েছিলেন।

ডিপজল সানিকে আশ্বস্ত করেছিলেন জায়েদ আর মৌসুমীকে বিরক্ত করবে না। কিন্তু জায়েদ শোধরাননি। তাই তক্র উপর রেগে ছিলেন ওমর সানি৷ ডিপজলের ছেলের বিয়েতে জায়েদকে পাবেন নিশ্চিত হয়ে সেখানে যান তিনি।

বিয়েতে জায়েদকে পেয়েই চড় মেরে বসেন ওমর সানি৷ তখন ক্ষেপে গিয়ে প্রকাশ্যে পিস্তল বের করে ওমর সানিকে গুলি করে দেয়ার হুমকি দেন। এমন ঘটনাটি ঘটেছে ডিপজলের ছেলের বিয়েতে গত শনিবার, ১০ জুন।

বিষয়টি ১১ জুন বিকেল থেকেই সিনেমাপাড়ায় ছড়িয়ে পড়ে। তবে এ নিয়ে জায়েদ, ওমর সানি ও ডিপজলের বক্তব্য পাওয়া যাচ্ছিলো না৷ অবশেষে বিষয়টি নিয়ে ওমর সানি মুখ খুলেছেন৷

তিনি বলেন, ‘ঘটনা সত্যি৷ এ নিয়ে আমি এখন কথা বলার মুডে নাই৷ কাল (রোববার) কথা বলবো।’

এদিকে ডিপজল গণমাধ্যমে বলেছেন, ‘আমি এসব জানি না। একটু ধাক্কাধাক্কি হয়েছে। এসব ব্যাপারে আমার কোনো কিছু বলার ইচ্ছা নেই। আমি বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, এর বেশি কিছু জানি না।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ওমর সানীকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই। জায়েদ খান পিস্তল বের করে ওমর সানিকে হুমকি দেয়ায় বিস্মিত ও হতবাক হয়েছেন অই সময় বিয়ের অনুষ্ঠানে থাকা চলচ্চিত্রের কয়েকজন জ্যেষ্ঠ অভিনয়শিল্পী।

তবে জায়েদ খান এ ঘটনাকে মিথ্যা দাবি করেছেন। সূত্র জাগো নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৌসুমীকে নিয়ে দ্বন্দ্ব: পিস্তল বের করে ওমর সানিকে গুলি করার হুমকি

আপডেট সময় : ০৬:৪৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২