সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

মৌলভীবাজারে শমসেরনগরে চলন্ত ট্রেনে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১জুন) দুপুর একটার দিকে ঢাকা থেকে সিলেটগামী ট্রেনটি কমলগঞ্জের শমসেরনগরের বিমানঘাঁটির পাশে পৌঁছালে ট্রেনটির এসি বগিতে আগুণ লেগে যায়।

আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে থাকা যাত্রী সুখেন দাশ প্লাবন জানান, আমি ট্রেনটির এসি বগিতে বসেছিলাম হঠাৎ বগিতে ধোঁয়া ছড়িয়ে পরে। আমরা সামনে এগিয়ে দেখতে পাই ট্রেনটিতে আগুণ ধরে গেছে,পরে আমরা ট্রেনের দায়িত্বরত টিটিকে জানালে তিনি ট্রেনটি থামানোর উদ্যোগ নেন। এখন পর্যন্ত ট্রেনটির তিনটি বগি আগুনে পুড়ে গেছে, অন্যান্য অক্ষত বগিগুলোকে অগ্নিকাণ্ডের শিকার হওয়া বগিগুলোতে থেকে আলাদা করে ফেলা হয়েছে।

প্রাথমিকভাবে ট্রেনের দায়িত্বরতরা ধারণা করছেন ট্রেনটির এসির কোন ত্রুটি থেকেই আগুণের সূত্রপাত। তবে রেলের একটি সূত্র জানিয়েছে, ট্রেনটির পাওয়ার কার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়ার পর শমসেরনগর গিয়ে পারাবত এক্সপ্রেসে আগুণ লেগেছে বলে আমরা খবর পেয়েছি। ঢাকা-সিলেট রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ আছে।

শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হাবিদুর রহমান বলেন, ট্রেনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার জন্য রওয়ানা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৌলভীবাজারে শমসেরনগরে চলন্ত ট্রেনে আগুন

আপডেট সময় : ০৩:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২