সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

ঘোড়াঘাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাবউদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘটে(দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাট পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মোজাহার (২৮) নিহত হয়েছে। আহত হয়েছে পিকআপে থাকা ১৭ জন যাত্রী।
১০ জুন শক্রবার সন্ধা ৭টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হিলিমোড়ে এই দূর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক মোজাহার (২৮) বিরামপুর উপজেলার রানীনগর-তেংড়া গ্রামের বাসিন্দা। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সড়ক ও জনপদ (এলজিইডি) বিভাগে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, দিনাজপুর সদর উপজেলা থেকে ২০ জন যাত্রী পিকআপ যোগে গাইবান্ধায় যাচ্ছিল একটি অটো রাইস মিলে কাজ করার জন্য। অপরদিকে নিহত মোজাহার নিজ মোটরসাইকেল যোগে কর্মস্থল পলাশবাড়ী থেকে নিজ বাড়ি বিরামপুরে যাচ্ছিল।
যাত্রী বোঝাই পিকআপটি উপজেলার হিলিমোড়ে পৌঁছালে অপরদিক থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয় এবং পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নিচু জমিতে উল্টে যায়।
পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, আমাদের স্টেশন থেকে ৩০০ মিটার দুরে মহাসড়কে বিকট শব্দে আওয়াজ হয়। পরে আমরা সেখানে গিয়ে দেখি পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা প্রায় ১০-১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থজ্বীময় সরকার জানান, আহত ১৭ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। বাকি ১৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, আমরা সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় কেও বাদী হয়ে মামলা না করলে, আমরা নিজেরাই বাদী হয়ে মামলা করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১৭

আপডেট সময় : ০৭:১৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২