সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জে সাহান আরা আব্দুল্লাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২ ১৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য, সাবেক চীফ হুইপ, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনী- কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ জননী সাহান আরা আবদুল্লাহ’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমা’র নামাজ শেষে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠি গ্রামের জামিয়া আরাবীয়া হানযালা রাঃ কওমী মাদরাসা হলরুমে বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা কাজী ইয়াসীর আরাফাত (সোহেলে) এর উদ্যোগে উক্ত মাদরাসা ও এতিমখানার অর্ধশতাধিক এতিম ছাত্রদের নিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মোনজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন শুভ, আওয়ামী লীগ নেতা মোঃ লিটন মোল্লা, আবুল কালাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাওলাদার, ছাত্রলীগ নেতা মোঃ রিফাত সরদার প্রমূখ। এছাড়াও দোয়া মোনাজাতে স্থানীয় সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোনাজাত পরিচালনা করেন উক্ত মাদরাসার মোহতামিম ও রাহুদকাঠী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুসাইন মাহমুদ।

উল্লেখ্য, ২০২০ সালের ৭জুন রাত সাড়ে এগারোটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাহান আরা আবদুল্লাহ শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে সাহান আরা আব্দুল্লাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত

আপডেট সময় : ০২:২৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২