সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

শিশুর কামড়ে বিষধর সাপের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ চুয়াডাঙ্গা সদর উপজেলায় শিশু জান্নাতুল ফেরদৌস (১) এর কামড়ে বিষধর সাপের বাচ্চার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টার দিকে বিস্ময়কর এ ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায়। সৌভাগ্যক্রমে শিশুটি সুস্থ আছে। জান্নাতুল ফেরদৌস ওই গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে।

জান্নাতুলের মা শিলা খাতুন জানান, সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরে মধ্যে খেলছিল জান্নাতুল। একপর্যায়ে খেলতে খেলতে দুজনেই খাটের নিচে চলে যায়। এ সময় খাটের নিচে থাকা একটি সাপের বাচ্চাকে হাত দিয়ে ধরে দুই জায়গায় কামড় দেয় জান্নাতুল।

পরে সাপের বাচ্চাসহ খাটের নিচ থেকে বাইরে বের হয়ে আসে তারা। জান্নাতুলকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাপের বাচ্চাটি মারা গেছে। সেটি চিকিৎসকে দেখানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জান্নাতুলকে শিশু ওয়ার্ডে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। ২৪ ঘণ্টা গেলে বোঝা যাবে তার কোনো চিকিৎসা প্রয়োজন কি না। তবে, তার অবস্থা এখন পর্যন্ত আশঙ্কামুক্ত বলে জানান এই শিশু বিশেষজ্ঞ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিশুর কামড়ে বিষধর সাপের মৃত্যু

আপডেট সময় : ০৬:০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২