সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি আবারও হৃদরোগে আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি
আবারও হৃদরোগে আক্রান্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি। ৬ জুন বুকে তীব্র ব্যথা অনুভূত হলে তাকে আবারও শাহবাগস্থ ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য,গত ১৫ মার্চ বাংলাদেশ প্রতিদিনের দুই যুগে পদার্পণ উৎসব অনুষ্ঠানে সাংবাদিক সোহেল সানি হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও পরবর্তীতে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের Angiogram করা হলে ৪টি ব্লক ধরা পড়ে। পরে তার হার্টে রিং বসানো হয়েছে। কিন্তু গতকাল আবারও হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাকে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটেই ভর্তি করা হয়েছে। তিনি অধ্যাপক ডাঃ সাইদুর রহমান খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য সাংবাদিক সোহেল সানির অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের আশ্বাসসহ তাকে ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্রও দেন। অবশ্য ইতিমধ্যেই সাংবাদিক সোহেল সানি পাশে দাঁড়ায় এবং চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করে দেশের স্বনামধন্য শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ। এদিকে গত ২৩ মে করোনার সঙ্গে যুদ্ধ করে বেঁচে যাওয়া সোহেল সানির মাকে দেখতে তার বরিশালের বানারীপাড়ার বাড়িতে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ ও বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। অসুস্থ সাংবাদিক সোহেল সানি সকলের কাছে রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন। প্রসঙ্গত বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন সাংবাদিক সোহেল সানির আপন সহোদর ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি আবারও হৃদরোগে আক্রান্ত

আপডেট সময় : ০৩:৩৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২