সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ডা. জাফরুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট শেষ করতে পারায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সোনার বাংলা পার্টি আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি এ অভিনন্দন জানান।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অভিনন্দন আপনি পদ্মা ব্রিজ শেষ করেছেন। মেগা প্রজেক্ট করেছেন। মানুষের খাবার নেই কিন্তু একটা ভালো কাজই করলেন যাতায়াত সুবিধা করে দিলেন। কিন্তু এই যে দশ লাখ লোকের সমাবেশ করবেন এইটা বন্ধ করেন। এই ১০ লাখ লোক আনতে যে খরচ হবে সেইটা দিয়ে এই ঈদে ১০ লাখ পরিবারকে খাবার দেন। আধা সের গরু ছাগলের মাংস দেন, আর পাঁচ সের চাল ডাল ইত্যাদি দেন। তাহলে সবাই আপনার জন্য দোয়া করবে। আপনি তো পদ্মা সেতু করেছেন, তা তো আমরা দেখছিই।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সীতাকুণ্ডে যা হয়েছে এটা নতুন কিছু নয়। ২০১০ সালে নিমতলির কথা নিশ্চয় ভুলে যাননি। সেখানেও প্রায় ১৩৪ জন লোক মারা গিয়েছিলো। এবং ওটাই শেষ ঘটনা নয়। প্রতি বছরই হয়েছে। ২০২১ সালে নারায়ণগঞ্জে হাসেম ফুডসেও একই ঘটনা ঘটেছে। এখানকার প্রত্যেকটা সমস্যা সরকারের সৃষ্টি। এই সরকার নিজের স্বার্থ ছাড়া অন্য কোনো কিছু খোঁজে না।

অনিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন ঘেরাও দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

দেশে আন্দোলন গড়ে তুলতে খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। তিনি বলেন, খালেদা জিয়ার জামিন না নিলে দেশে আন্দোলন গড়ে উঠবে না।

সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আব্দুল নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশিদের সঞ্চালনায় আলোচনায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কারস পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী , গণ অধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নূর, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলন সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, এনডিপির মহাসচিব মো মঞ্জুর হোসেন ঈসা ও তৃণমূল জনতা পার্টির চেয়ারম্যান ডা. নাজিম উদ্দীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ডা. জাফরুল্লাহ

আপডেট সময় : ০৫:৫৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২