ঘোড়াঘাটে হেরোইন, ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার
- আপডেট সময় : ০৭:২৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২ ১৯২ বার পড়া হয়েছে

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযানে হেরোইন, ইয়াবা ও মাদক বিক্রির টাকা সহ একাধিক মাদক মামলার আসামী মোঃ নুর মোহাম্মাদ মোস্তফা বাবু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
নুর মোহাম্মাদ মোস্তফা বাবু উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া-কানাগাড়ির গ্রামের মৃত-আনতাজ আলীর ছেলে।
৫ জুন রবিবার উপ-পরিদর্শক এসএম এহতেশামের নেতৃত্বে পুলিশের একটি দল মোহাম্মাদ মোস্তফা বাবুর দেহ তল্লাশী করে ১৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪৩ পুড়িয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান,হেরোইন,ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


























