সংবাদ শিরোনাম ::
সাংবাদিক অপুকে অপহরণ চেষ্টা মামলায় হাবিব গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২ ১১০ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুর উপর হামলা ও অপহরণ চেষ্টায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত অধরা রয়েছে মূল অভিযুক্ত জিহাদুল ইসলাম জেহাদ ও নূরে আলম।
শনিবার গভীর রাতে বরিশাল সদর উপজেলার লাহারহাট থেকে তাকে গ্রেপ্তার করে কোতয়ালী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হলো মো: হাবিব ওরফে ট্যারা হাবিব। হাবিবই প্রথম সাংবাদিক অপুর পথরোধ করে হামলা চালায়। এরপর অন্যান্যদের মধ্যে জিহাদুল ইসলাম জেহাদ অপুকে প্রাইভেটকারে করে অপহরণের চেষ্টা করে।
বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাবিব ওরফে ট্যারা হাবিবকে গোপন সংবাদের বিত্তিতে লাহারহাট থেকে গ্রেপ্তার করা হয়। সাংবাদিক অপুর উপর হামলায় তার সম্পৃক্ততা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, এরপর আদালতে নেওয়া হবে।

























