সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বানারীপাড়ায় মাসব্যাপী ঘুড়ি উৎসবের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২ ১৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় স্পোর্টিং ক্লাবের আয়োজনে উৎসবমূখর পরিবেশে মাসব্যাপী আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি কাটকাটি উৎসবের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ইলুহারের সানিদ জামান দল উদয়কাঠির জাকির তালুকদারের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শনিবার (৪ জুন) বিকালে বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে সন্ধ্যা নদীর তীরে শহর রক্ষা বাঁধ লাগোয়া মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। এসময় তিনি তার বক্তৃতায় বলেন, আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি কাটাকাটি খেলা আজও যে বেশ জনপ্রিয় তা বানারীপাড়া স্পোর্টিং ক্লাব আয়োজিত ঘুড়ি কাটাকাটি উৎসবে হাজারো দর্শকের উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণিত হলো। এ খেলা অব্যাহত রাখতে আগামি বছর বঙ্গবন্ধু গোল্ডকাপ ঘুড়ি কাটাকাটি উৎসবের ঘোষণা দেন তিনি। এতে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ আর রানার আপ দলকে ৭৫ হাজার টাকা পুরস্কারেরও ঘোষণা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বানারীপাড়া ডিগ্রি কলেজের গভর্নিংবডির সভাপতি ক্যাপ্টেন (অব.) এম এ জব্বার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার ও আক্তার হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ। স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যের মধ্য উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক ও আক্তার হোসেন,ঘুড়ি কাটাকাটি উৎসবের আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা রিয়াজ তালুকদার, যুগ্ম-আহ্বায়ক শামসুদ্দোহা তালুকদার, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, উপজেলা ছাত্রলীগ ও স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় মাসব্যাপী ঘুড়ি উৎসবের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২