বরিশালে মায়ের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় মেয়েকে গলাটিপে হত্যা, মা আটক
- আপডেট সময় : ০৯:৫৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২ ১৫৮ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের ছোট রাজাপুর গ্রামের পরকীয়া প্রেমিকের সাথে মায়ের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় নিজের মেয়েকে গলাটিপে হত্যা করেছে মা ও তার প্রমিক। এ ঘটনায় শনিবার মা লিপি আক্তারকে আটক করেন কাউনিয়া থানা পুলিশ। অপর আসামি পরকীয়া প্রেমিক কবির খান এখনও পলাতক রয়েছে বলে জানান পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের ছোট রাজাপুর গ্রামের সোহরাব হাওলাদারের স্ত্রী লিপি আক্তারের সাথে পরকীয়ার সম্পর্কে জড়ায় একই ইউনিয়নের রামকাঠি গ্রামের নুরু খানের ছেলে কবির খান।
২৭ মে দুপুর বেলা লিপি আক্তার তার পরকীয়া প্রেমিক কবির খানের সাথে অনৈতিক কর্মকাণ্ড চলাকালে দেখে ফেলে তার মেয়ে তন্নি আক্তার (১৩)। ঐসময় মেয়ে তন্নি আক্তার তার বাবাকে ঘটনা বলে দেওয়ার কথা বলে।
এসময় ঘাতক মা লিপি আক্তার ও তার পরকীয়া প্রেমিক কবির খান মিলে তন্নিকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন। হত্যার পর তন্নিকে গলায় দড়ি দিয়ে ঘরে আড়ার সাথে ঝুলিয়ে রাখেন। এরপর তন্নি আত্মহত্যা করেছে চিৎকার করে বলে বলতে থাকে মা লিপি আক্তার।
এ ঘটনায় গত ২৭ মে কাউনিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তে গিয়ে মূল রহস্য উদঘাটন করে থানা পুলিশের ওসি তদন্ত ছগির হোসেন। হত্যাকান্ডের ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন নিহত তন্নির বাবা সোহরাব হাওলাদার।
বিষয়টি নিশ্চিত করেছেন, মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার (পিপিএম সেবা)।


























