সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বন্ধুকে খুন করে ষোলো ফিট বালির নিচে গুম, গ্রেফতার ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পাওনা টাকা ফেরত চাওয়ায় বন্ধুকে হত্যা করে আরেক বন্ধু। মরদেহ গুম করতে পুঁতে ফেলা হয় ষোলো ফিট বালির নিচে। এমন অভিযোগের ভিত্তিতেই মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করা হয় চার হত্যাকারীকে।

স্বজনদের আর্তনাদে ভারী মুন্সিগঞ্জের বোয়ালখালী এলাকার বালুর মাঠ। গত চার ফেব্রুয়ারি। পাওনা দশ লাখ টাকা ফেরত চাইলে অনুপ বাউল নামের এক সোনা ব্যবসায়ীকে কৌশলে ডেকে নিয়ে যায় তারই বন্ধু নয়ন মন্ডল। সেখানেই তাকে গলা টিপে হত্যা করে নয়ন মন্ডল ও তার সহযোগীরা।

এরপর মরদেহ ড্রামে ভরে নিয়ে যাওয়া হয় মুন্সিগঞ্জের বোয়ালখালী এলাকার বালুর মাঠে। সেখানে এক্সেভেটরের সাহায্যে মরদেহ পুঁতে ফেলা হয় ষোলো ফিট বালুর নিচে।

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই পাওনা টাকা নিয়ে বনিবনা হচ্ছিল না দুই বন্ধুর মাঝে। নয়নের কাছে ২৩ ভরি সোনার হিসাব চায় অনুপ বাউল। কিন্তু নয়ন হিসাব দিতে পারেনি। এ নিয়ে মার্কেটে নয়নের সঙ্গে হাতাহাতিও হয়।

পরিবারের অভিযোগের ভিত্তিতে মাঠে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করা হয় নয়ন মণ্ডল ও তার তিন সহযোগীকে। গ্রেফতারকৃতরা হলেন- ভেকুর মালিক রিপন মন্ডল (২৬), নয়ন মন্ডল (২৬), পিযুষ করাতি (২৫) ও দিলীপ চন্দ্র রায়।

আসামিদের জিজ্ঞাসাবাদের শেষে প্রায় চার মাস পর বোয়ালখালী এলাকার বালুর নিচ থেকে উদ্ধার করা হয় নিহত অনুপের ক্ষতবিক্ষত মরদেহ।

বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে রাজধানীর ধানমন্ডির পিবিআই সদরদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার।

তিনি বলেন, ‘নিহত অনুপ বাউল পাওনা টাকা চাওয়ায় তাকে হত্যা করা হয়েছে। হত্যার প্রমাণ গোপন করতেই মরদেহ গুম করেন তারা।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বন্ধুকে খুন করে ষোলো ফিট বালির নিচে গুম, গ্রেফতার ৪

আপডেট সময় : ০৬:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২