সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ২ পুলিশ সদস্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ২ পুলিশ সদস্য
পটুয়াখালীতে সিঁড়িতে ওঠাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যদের অতর্কিত হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের নিউমার্কেটের প্রবেশপথ গোল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন মাসুম (২৬) এবং জুরান (২৫)। এদিকে খবর পেয়ে পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহসহ সদর থানারর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাপ্পি ও হাসান নামে দুজনকে আটক করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্য মাসুম বলেন, ‘আমরা দুজন পটুয়াখালী পুলিশ লাইনে কর্মরত আছি। জুরান আগে থেকে নিউমার্কেটের এবি কম্পিউটার সেন্টারে প্রশিক্ষণ নিত। আমি ভর্তি হওয়ার জন্য ওই সেন্টারে যাওয়ার পথে মার্কেটের প্রবেশপথসংলগ্ন সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় সাইড দেওয়া নিয়ে বাদল নামে এক তরুণের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাদলের নেতৃত্বে ৫/৬জনের কিশোর গ্যাং দলের সদস্যরা আমাদের ওপর চড়াও হয় এবং কিল-ঘুষি মেরে আহত করে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক নিউমার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, নিউমার্কেট এলাকায় বাদল ওরফে নাতি বাদল দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। বিভিন্ন সময়ে রাত অবধি নিউমার্কেটের প্রবেশপথে এই বাহিনীর সদস্যরা মেয়েদের উত্যক্ত করে আসছে। রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়া থাকার কারণে তাদের ভয়ে ব্যবসায়ী ও স্থানীয়রা কোনো প্রতিবাদ করতেন না।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, মাসুম ও জুরান নামের ওই দুই পুলিশ সদস্য বিকেলে সাদা পোশাকে নিউমার্কেটের একটি কম্পিউটার সেন্টারে কাজে যাচ্ছিলেন। মার্কেটের প্রবেশপথ-সংলগ্ন সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় সাইড দেওয়া নিয়ে বাদল নামে এক তরুণের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাদলের নেতৃত্বে পাঁচ-ছয় জনের কিশোর গ্যাং দলের সদস্যরা ওই দুই পুলিশ সদস্যের ওপর চড়াও হয় এবং কিল-ঘুষি মেরে আহত করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিউমার্কেটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ২ পুলিশ সদস্য

আপডেট সময় : ০২:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২