সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় চার বন্ধুসহ নিহত ৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় চার বন্ধুসহ নিহত ৬
পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চার বন্ধুসহ ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে চাঁদপুরের তিন যুবক রয়েছেন। অন্যদের বাড়ি বিক্রমপুরে।

বৃহস্পতিবার (২ জুন) রাত পৌনে ১টায় মুন্সিগঞ্জের নিমতলি হাসারা হাইওয়েতে পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার ইচলি এলাকার কলমতর গাজী বাড়ির এনায়েত উল্লাহ গাজীর একমাত্র ছেলে সামাদ গাজী (২১), পল্লী বিদ্যুৎ এলাকার আবুল কালামের ছেলে আহাদ (২২) ও একই এলাকার জিহাদ (২৩), বিক্রমপুরের সিএনজি চালক তমাল (১৮), নাহিদ হোসেন ফাহিম (২১) ও জনি মিয়া (২৮)।

শুক্রবার (৩ জুন) দুপুরে চাঁদপুরের নিহতদের মরদেহ তাদের গ্রামের বাড়িতে নিয়ে আসার পর পরিবার ও আত্মীয়স্বজনদের কান্নায় আকাশ ভারি হয়ে ওঠে। এমন মৃত্যু দেখে হতভম্ব পুরো এলাকাবাসী।

সামাদের চাচাতো ভাই রুবেল বলেন, পদ্মা সেতু দেখতে রাতে সিএনজিযোগে ৪ বন্ধু যাচ্ছিলেন। মুন্সিগঞ্জের নিমতলি হাসারা হাইওয়েতে পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক ও এক যাত্রীসহ ৪ বন্ধু ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পুলিশের কাছে আবেদন করে নিয়ে আসা হয়েছে।

চার বন্ধুই ঢাকার ইসলামপুরে পাইকারি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় চার বন্ধুসহ নিহত ৬

আপডেট সময় : ১১:৪২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২